ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঘরে থাকা ৩ উপকরণেই বানান ত্বকের ‘গ্লো বুস্টার’


August 7, 2026 4:15 pm
Link Copied!


ত্বকের যত্নে দামী প্রসাধনী নয়, অনেক সময় ঘরের সহজ উপকরণও হয়ে উঠতে পারে পরিচর্যার সঙ্গী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে অ্যালোভেরা ও তিসির বীজ দিয়ে তৈরি এক ধরনের ঘরোয়া জেল। অনেকে এটিকে ‘কোলাজেন জেল’ নামে চেনেন। তবে এটি আসলে কোলাজেনযুক্ত কোনও পণ্য নয়।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘরোয়া মিশ্রণ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বককে সাময়িকভাবে সতেজ ও মসৃণ দেখাতে সহায়তা করতে পারে। তবে এটি কোলাজেনের বিকল্প নয়। বরং ত্বকের স্বাভাবিক যত্নে একটি সহায়ক উপায়।

কেন জনপ্রিয় এই জেল

অ্যালোভেরা দীর্ঘদিন ধরেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা পানি, অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহ কমাতে সহায়ক উপাদান ত্বকের শুষ্কতা কমাতে এবং ঠান্ডা অনুভূতি দিতে পারে।

অন্যদিকে, তিসির বীজে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিড্যান্ট। এগুলো ত্বকের সুরক্ষা ও আর্দ্রতা ধরে রাখতে ভূমিকা রাখতে পারে।

৩ উপকরণে তৈরি করুন ঘরোয়া জেল

এই জেল তৈরি করতে প্রয়োজন, টাটকা অ্যালোভেরা জেল, তিসির বীজ ও ভিটামিন ই তেল (ঐচ্ছিক)।

প্রথমে তিসির বীজ পানিতে ফুটিয়ে নিলে একটি ঘন, পিচ্ছিল জেল তৈরি হবে। সেটি ছেঁকে ঠান্ডা করে অ্যালোভেরা জেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে এতে কয়েক ফোঁটা ভিটামিন ই তেল যোগ করতে পারেন।

তৈরি হয়ে গেল ঘরোয়া ময়েশ্চারাইজিং জেল, যা ত্বকে সতেজ অনুভূতি দিতে পারে।

ব্যবহারের আগে সতর্কতা জরুরি

প্রাকৃতিক উপাদান হলেও সব ধরনের ত্বকে সব কিছু মানিয়ে নাও যেতে পারে। বিশেষ করে সংবেদনশীল ত্বক বা অ্যালার্জির সমস্যা থাকলে ব্যবহারের আগে অল্প পরিমাণে হাতে বা কানের পেছনে লাগিয়ে পরীক্ষা করে নেওয়া ভালো।

ব্যবহারের পর যদি চুলকানি, জ্বালা বা লালচে ভাব দেখা দেয়, তাহলে তা ব্যবহার বন্ধ করা উচিত।

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে শুধু বাহ্যিক পরিচর্যাই নয়, প্রয়োজন পর্যাপ্ত পানি পান, সুষম খাবার, ভালো ঘুম এবং নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস। ঘরোয়া যত্ন হতে পারে সহায়ক, তবে ত্বকের দীর্ঘমেয়াদি সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html