ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভ্রু ঘন করার নামে যা মাখছেন, সত্যিই কী কাজ করে


August 9, 2026 1:45 pm
Link Copied!


মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে ভ্রুর আকৃতি ও ঘনত্বের ওপর। পাতলা বা ফাঁকা ভ্রু তাই অনেকেরই দুশ্চিন্তার কারণ। পাতলা ভ্রুকে ঘন এবং ভরাট করে তুলতে চান? যত্ন নিতে হবে বিশেষ উপায়ে। প্রসাধনী ছাড়াও তা সম্ভব হবে। কী কী মাখলে ভ্রু ঘন হবে, আকারও সুন্দর হবে?

চোখের সৌন্দর্য তো বটেই মুখের আদলও বদলে দিতে পারে সুন্দর ভ্রু। কাব্যে নারীর রূপে বাঁকা ধনুকের মতো ভ্রুয়ের যে প্রশংসা দেখা যায়, তা অকারণ নয়। ঘন ভ্রু সৌন্দর্যের মাত্রা ঠিক করে দিতে পারে। তবে ভ্রু ঘন হবে কি না, তা নির্ভর করে অনেক কিছুর উপরে। কারও জিনগত ভাবেই ভ্রু পাতলা হয়, কারও অন্য কোনও কারণে। তবে ভ্রু যদি ঘন করতে হয়, তা হলে যত্ন নিতে হবে বিশেষ উপায়ে।

কী কী মাখলে ভ্রু ঘন হবে

মেকআপে ভ্রু ঘন দেখানো গেলেও অনেকেই চান স্বাভাবিকভাবেই ভ্রু সুন্দর ও ভরাট দেখাক। এ কারণে নারকেল তেল, ক্যাস্টর অয়েল বা আমন্ড অয়েলের মতো নানা ঘরোয়া উপাদান ব্যবহারের পরামর্শ শোনা যায়। কিন্তু এগুলো কি সত্যিই ভ্রু ঘন করে? রাতে ঘুমানোর আগে ভ্রুতে কী ব্যবহার করা নিরাপদ, আর কোন উপাদান এড়িয়ে চলাই ভালো জেনে নিন।

নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল: এক চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। এই তেল ভ্রুতে মেখে ৩০-৪০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। ঘন ও ভরাট ভ্রু চাইলে সপ্তাহে অন্তত তিন দিন এই তেল ব্যবহার করতে হবে। রাতে মেখেও রাখতে পারেন।

আমন্ড অয়েল: আমন্ড অয়েলে থাকে ভিটামিন এ, বি এবং ই, যা চুলের গোড়াকে ভিতর থেকে পুষ্ট করে। এতে ভ্রুর রোম ঝরে পড়া কমে, ঘনত্ব বাড়ে এবং ফাঁকা জায়গায় নতুন রোম জন্মায়। প্রতি দিন ভ্রুতে সামান্য আমন্ড অয়েল লাগিয়ে দু’মিনিট মালিশ করুন। কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন নজরে আসবে।

নারকেল তেল মধুর মাস্ক: এক চামচ মধু, এক চামচ নারকেল তেল ও সামান্য দারচিনির গুঁড়ো মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। এটি ভ্রু-তে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ভ্রু ঘন ও সুন্দর হবে।

তবে মনে রাখতে হবে- ঘন ও সুন্দর ভ্রুর জন্য ঘরোয়া যত্ন নিতে পারেন, তবে কোনও তেল বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই ভ্রু দ্রুত ঘন হয়ে যাবে এমন নিশ্চয়তা নেই। বরং নিয়মিত যত্ন, অতিরিক্ত প্লাকিং ও ঘষাঘষি এড়িয়ে চলা এবং চোখের আশপাশে নিরাপদ প্রসাধনী ব্যবহার করাই গুরুত্বপূর্ণ। ভ্রু হঠাৎ পাতলা হয়ে গেলে বা দীর্ঘদিন ধরে রোম ঝরতে থাকলে শুধু ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সৌন্দর্যের পাশাপাশি ভ্রুর স্বাভাবিক স্বাস্থ্য ও চোখের নিরাপত্তাকেও তাই সমান গুরুত্ব দিতে হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html