ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক


September 5, 2026 6:20 pm
Link Copied!


বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান শুরু করেছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র শুটিং। এটির শুটিংয়ের জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন অভিনেতা। সেখানে যাওয়ার পথে বিমানে বসে সিনেমাটির শুটিং স্ক্রিপ্টের ঝলকও ভক্তদের দেখিয়েছেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন কার্তিক। সেখানে বিমানবন্দর, ফ্লাইট, লাগেজ ও লন্ডনে যাওয়ার বিভিন্ন মুহূর্তের পাশাপাশি দেখা যায় সিনেমাটির শুটিং স্ক্রিপ্ট।

একটি ছবিতে বিমানের ভেতরে সেলফি তুলতে দেখা যায় কার্তিককে। কানে হেডফোন, হাতে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং স্ক্রিপ্ট। আরেকটি ছবিতে লাগেজ নিয়ে গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে থাকতে দেখা গেছে তাকে।

‘চাক দে! ইন্ডিয়া’ ও ‘রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার’-খ্যাত পরিচালক শিমিত আমিনের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’। সিনেমাটি প্রযোজনা করছে টি-সিরিজ, বাজেওয়া স্টুডিওস ও ডোপামিন স্টুডিওস।

ঐতিহাসিক একটি উদ্ধার অভিযানকে কেন্দ্র করে সিনেমাটির গল্প তৈরি হয়েছে। এতে কার্তিককে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।

এদিকে সিনেমাটির কাস্ট নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। বলিউড হাঙ্গামা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য পার্বতী থিরুভোথু সিনেমাটিতে যুক্ত হতে পারেন। তবে তার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ শিমিত আমিনের পরিচালনায় প্রত্যাবর্তন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা নির্মাণের পর দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে ছিলেন তিনি।

এক দশকেরও বেশি সময় পর ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র মাধ্যমে আবারও পরিচালকের আসনে ফিরছেন শিমিত আমিন।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html