ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

উদ্বেগ আর সাধারণ দুশ্চিন্তা কি এক? আপনি কোনটা করেন


July 28, 2026 4:10 pm
Link Copied!


সাধারণ দুশ্চিন্তা আসলে কী

সাধারণ দুশ্চিন্তা হলো কোনও বাস্তব সমস্যা বা পরিস্থিতি নিয়ে মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি আমাদের মস্তিষ্ককে সম্ভাব্য সমস্যা বা বিপদ সম্পর্কে সতর্ক করে এটি সাধারণত বাস্তব কোনও কারণে তৈরি হয়।

যেমন- সামনে বোর্ড পরীক্ষা, অফিসে প্রজেক্ট জমার শেষ দিন, আর্থিক সংকট বা পরিবারের কারও হঠাৎ অসুস্থতা নিয়ে চিন্তা হওয়া খুবই স্বাভাবিক। এসব ক্ষেত্রে দুশ্চিন্তার একটি নির্দিষ্ট কারণ থাকে।

সাধারণত সমস্যা সমাধান হয়ে গেলে বা পরিস্থিতি স্বাভাবিক হলে এই দুশ্চিন্তাও ধীরে ধীরে কমে যায়। বরং অনেক সময় এই ধরনের চিন্তা আমাদের পরিকল্পনা করতে, সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধানে সাহায্য করে।

তাহলে উদ্বেগ বা অ্যাংজাইটি কী

উদ্বেগ বা অ্যাংজাইটি হলো এমন একটি মানসিক অবস্থা, যেখানে ভয়, দুশ্চিন্তা বা আতঙ্কের অনুভূতি অনেক বেশি বেড়ে যায় এবং তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এই অনুভূতি দীর্ঘ সময় ধরে চলতে পারে এবং স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে।

অনেক সময় কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই একজন ব্যক্তি অতিরিক্ত ভয় বা অস্থিরতা অনুভব করতে পারেন। আবার ছোট কোনও বিষয় নিয়েও এমন তীব্র দুশ্চিন্তা হতে পারে, যা পরিস্থিতির তুলনায় অনেক বেশি।

উদ্বেগের সঙ্গে অনেক সময় শারীরিক কিছু লক্ষণও দেখা যায়। যেমন- হঠাৎ বুক ধড়ফড় করা, শ্বাস নিতে কষ্ট হওয়া, অতিরিক্ত ঘাম, হাত-পা কাঁপা, অস্থির লাগা কিংবা দীর্ঘদিন ঘুমের সমস্যা হওয়া।

কখন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি

যদি দেখেন যে ভয় বা দুশ্চিন্তা আপনার বা পরিচিত কারও দৈনন্দিন জীবনকে থমকে দিচ্ছে, অর্থাৎ-

  • অযৌক্তিক ভয় বা আতঙ্ক টানা ৬ মাস বা তার বেশি সময় ধরে চলতে থাকে
  • রাতের ঘুম এবং স্বাভাবিক খাওয়া-দাওয়া নষ্ট হয়ে যায়
  • ভয়ের কারণে মানুষজন এড়িয়ে চলা বা ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যায়

এমন পরিস্থিতি দেখা দিলে এটিকে সাধারণ দুশ্চিন্তা ভেবে অবহেলা করা ঠিক নয়। এটি একটি নিরাময়যোগ্য মানসিক স্বাস্থ্য সমস্যা। এই পর্যায়ে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্টের কাউন্সেলিং ও সঠিক চিকিৎসায় ব্যক্তি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html